সারা রাজ্যর পাশাপাশি আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিডিও অফিস প্রাঙ্গনে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। কন্যাশ্রী কন্যাদের দ্বিতীয় গর্বের দিন হিসেবে পালন করা হয়। কন্যাশ্রী প্রকল্প নিয়ে কন্যাশ্রীর বিশ্ব জয়ে গর্বিত বাংলা। আগামী দিনে কলেজ ও বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী প্রকল্প হতে চলেছে। কন্যাশ্রী দিবসে মেয়েদেরকে অভিনন্দন জানান হয়। নাচ গানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহকারি সভাপতি রুস্তম আলি, সমাজ সেবী দধি মোহন দেব শর্মা, যুগ্ম বিডিও পরিমল দাস, বিএলআরও বিদ্যুৎ কুমার মাঝি সহ ৭ টি স্কুলের ছাত্র ছাত্রীরা।
উত্তরদিনাজপুর